1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাহবুব আলম মামুন নামের এক ব্যবসায়ীকে প্রবাসীর স্ত্রী কর্তৃক ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী মামুন সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে মামুন বলেন, তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের নারচর গ্রামের বাসিন্দা। তিনি জীবিকা নির্বাহের তাগিদে ইমপোর্ট ব্যবসা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে সানজিদা আক্তার প্রীতি নামের এক প্রবাসীর স্ত্রী। দু’জনে একই বাড়ির। ইতোপূর্বে সামাজিকভাবে প্রীতির একটি বিয়ে হলেও পরকীয়ায় জড়িয়ে বারবার পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রীতির পরকীয়ার বিষয়টি টের পেয়ে সৌদি প্রবাসী স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়। তার পিতার সাথে দীর্ঘদিন ধরে কৈয়নী মৌজায় একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ সুযোগে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ধর্ষণের অভিযোগ ও স্বর্ণালঙ্কার-টাকা লুটের অভিযোগ করা হয়েছে। যা আদৌ সত্য নয়। এছাড়া দেড় বছর আগে বাথরুমে গোসল করা অবস্থায় গোপনে মোবাইল ফোন দ্বারা তার গোসলের স্থির চিত্র ও ভিডিও ধারণের অভিযোগ তোলা হলেও সেটা সত্য নয়। মামুন আরও অভিযোগ করেন, গত ৩১ জানুয়ারি শুক্রবার মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে কাশিনগর বাজারে যাওয়ার কথা এবং অপহরণ করে তাকে চট্টগ্রাম নেয়ার কথা উল্লেখ করা হলেও সেদিন তিনি বাড়িতেই ছিলেন। গ্রামবাসী তাকে এলাকায় দেখেছে। এছাড়াও ২ ফেব্রুয়ারি আবার ঢাকায় একটি ব্যাচেলর বাসায় নেয়া হয় বলে উল্লেখ করলেও তিনি ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ব্যবসায়ীক কাজে যশোরের বেনাপোল যান। সেখানে হোটেল এ্যারিস্টোকেটে অবস্থান করেন। ৫ ফেব্রুয়ারি তিনি বেনাপোল দিয়ে কলকাতায় যান এবং ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসেন। ধর্ষণের ঘটনার সাথে তিনি জড়িত নয় বলেও দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net