1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭২ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ডাকবাংলার নাথকুন্ডু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আশা (৩৫) ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুলতান খানের ছেলে আশানুর রহমান (৩৮)।
র‌্যাব ৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নাথকুন্ডু এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আসাদুল ইসলাম ও আশানুর রহমান নামের ২ জনকে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি পিস্তল, ১ টি কাটা রাইফেল ও ২ রাউন্ড গুলি। আটককৃতরা সন্ত্রাসী, তাদের নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। দুপুরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net