1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যারা ভোট দিয়েছেন ধন্যবাদ, যারা দেননি তাদেরও ধন্যবাদ : আতিকুল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

যারা ভোট দিয়েছেন ধন্যবাদ, যারা দেননি তাদেরও ধন্যবাদ : আতিকুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ভোটের ফলাফলে এগিয়ে থাকা আতিকুল ইসলাম বলেছেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা ভোট দেননি, তাদেরও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়ালকেও ধন্যবাদ জানাতে চাই।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি তাবিথ আউয়ালকে বলতে চাই, ঢাকা শহর সাজানোর জন্য আপনি যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইশতেহারে, আসুন আমার ইশতেহারের সঙ্গে আপনারটা মিলিয়ে আমি-আপনি-আমরা সবাই মিলে একটি সুস্থ-সুন্দর-সচল-গতিময় ঢাকা গড়তে কাজ করি। এখন পর্যন্ত আমি জনগণের ভোটে এগিয়ে আছি। যে ভালোবাসা নিয়ে জনগণ ভোটের মাধ্যেমে এগিয়ে রেখেছে, নির্বাচিত হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ্। আস্থা রাখুন, সুস্থ-সুন্দর-সচল-গতিময় ও আধুনিক ঢাকা উপহার দেয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ্।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘একটি সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আতিক ও তাপস দুইজনই যোগ্য নেতা, আতিক ইতোমধ্যে ৯ মাস কাজ করেছেন। বিএনপির কাজই হচ্ছে অভিযোগ করা। তাদের অভিযোগ আগামীতেও সবসময়ই থাকবে।’

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net