1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার

স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ওজিরপুর উত্তর পাড়া পাথুরিয়া পাড়ার মোড়ে একটি নলকূপ (টিউবওয়েল) উদ্বোধন করা হয়েছে।

 

 

শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) বিকেলে এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নলকূপটির শুভ উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও কালিরবাজার উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।

 

 

 

কালীরবাজার উন্নয়ন ফোরামের আয়োজনে প্রবাসে অবস্থানরত  সমাজসেবক আবুল কাশেম অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।  প্রকল্পটির সমন্বয় করেছেন মাওলানা শিহাব উদ্দিন। একই দিনে ইউনিয়নের কমলাপুর একটি হিন্দু পরিবারে পৃথক আরেকটি নলকূপ প্রদান করা হয়।

 

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’-এর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার নেতা ডাক্তার মোঃ জুয়েল রানা,  অ্যাডভোকেট আরিফুর রহমান টুকু,

 

মাওলানা কাজী জাকির হোসেন,  মোঃ তাজুল ইসলাম, অধ্যক্ষ রাশেদুল হক, মোহাম্মদ ইউনুছ মিয়া এবং কাজী আব্দুল করিম।

 

 

 

 

 

এ সময়

 

অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন  বলেন, গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা একটি অত্যন্ত পুণ্যময় কাজ। প্রবাসী আবুল কাশেম ও  ফয়েজ মুন্সির মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে।

 

 

 

 

কালীর বাজার ইউনিয়নের জামায়াতে ইসলামীর সম্ভব চেয়ারম্যান পদ প্রার্থী সমাজসেবক আলহাজ্ব ফয়েজ মুন্সি বলেন, নলকূপটি স্থাপনের ফলে ওজিরপুর উত্তর পাড়া পাথুরিয়া পাড়ার ও আশপাশের পরিবারগুলো এখান থেকে নিরাপদ পানির সুবিধা পাবেন। রিকশা চালক, সাধারণ পথিকদের বিশুদ্ধ পানির ব্যবস্থা হলো। আমরা সামাজিক এ কাজ চলমান রাখবো৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net