1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হচ্ছে এ বছর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত 

১৪ রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হচ্ছে এ বছর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬৬ বার

আবদুল্লাহ মজুমদারঃ চাকরির মেয়াদ বাড়ানো না হলে ১৪টি দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে এ বছর। এসব দূতাবাসে কর্মরত ১৪ জন রাষ্ট্রদূতের মধ্যে ৯ জন অবসরে যাচ্ছেন। চুক্তিতে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের মধ্যে পাঁচ জনের মেয়াদও এ বছরই শেষ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব রাষ্ট্রদূত অবসরে যাবেন, তারা হলেন— উজবেকিস্তানে কর্মরত রাষ্ট্রদূত মাসুদ মান্নান, বেলজিয়ামে মো. শাহাদাত হোসেন, চীনে মাহবুব উজ্জামান, রাশিয়ায় কামরুল আহসান, থাইল্যান্ডে মো. নাজমুল কাউনাইন, মেক্সিকোয় সুপ্রদীপ চাকমা, ভারতে মুহাম্মদ ইমরান, ব্রাজিলে মো. জুলফিকর রহমান ও পোল্যান্ডে কর্মরত মুহাম্মাদ মাহফুজুর রহমান।

এছাড়া, যাদের চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হচ্ছে, তারা হলেন— জার্মানিতে কর্মরত ইমতিয়াজ আহমেদ, ইটালিতে আব্দুস সোবহান শিকদার, সুইজারল্যান্ডে শামীম আহসান, যুক্তরাষ্ট্রে মোহাম্মাদ জিয়াউদ্দিন ও সৌদি আরবে গোলাম মসিহ।

এদিকে, ডেনমার্কে কর্মরত রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিতকে অষ্ট্রিয়ার রাষ্ট্রদূত করা হয়েছে। নেপালের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস সেদেশে ছয় বছর দায়িত্ব পালনের পর ঢাকায় চলে আসার কথা রয়েছে। মিশরের রাষ্ট্রদূত মোহাম্মাদ আলি সরকার গত নভেম্বরে অবসরে গেছেন এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত শেখ বেলাল আহমেদ চাকরি থেকে লিয়েন নিয়ে একটি বৈশ্বিক সংস্থায় যোগ দিয়েছেন। এর ফলে ওইসব দূতাবাসে নতুন মুখ দেখা যাবে।

যারা অবসরে যাবেন তাদের মধ্যে তিন জনকে সম্প্রতি নতুন দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— চীনে মাহবুব উজ্জামান, রাশিয়ায় কামরুল আহসান ও ভারতে মোহাম্মদ ইমরান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net