1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমরা করোনার চেয়ে শক্তিশালী: ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমরা করোনার চেয়ে শক্তিশালী: ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৯৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস নিয়ে গুজবে আতঙ্কিত না হয়ে এর মোকাবেলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, করোনা আমাদের ভয়ঙ্কর এক শত্রু। তবে এমন শত্রু নয় যে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এর মোকাবেলা করতে হবে।’

শনিবার ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক ও হেক্সিসল বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

দেশবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হবে না এবং গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলা। তাহলে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব। এ জন্যই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

চিকিৎসক-নার্সরা নিরাপত্তা উপকরণ পাচ্ছেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী, নিরাপত্তা সামগ্রী যথাযথভাবে সরবরাহ করলে তারা দুঃসাধ্য সাধন করতে পারে। যখন ডেঙ্গু হয়েছিল, আমাদের ডাক্তাররা তখন প্রমাণ করেছিলেন। করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন সামাজিক সংগঠনের হাতে মাস্ক ও হেক্সিসল তুলে দেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধক হিসেবে মাস্ক ও হেক্সিসল বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

করোনাভাইসার নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগের কথা জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, মানুষ মানুষের জন্য। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব। এ জন্যই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর আগেও আমরা জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক ও হেক্সিসল বিতরণ করেছি।

অনুষ্ঠান থেকে কয়েকটি সামাজিক সংগঠন এবং সাংবাদিকদের হাতেও মাস্ক ও হেক্সিসল তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net