1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রামে প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রামে প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩০০ বার

রাজু চৌধুরী : চট্টগ্রাম করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি নিতে শীর্ষ প্রশাসনের সঙ্গে বৈঠক বসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার, ৩৪ স্পেশাল ওয়াকাসের ব্রিগেডিয়ার জেনারেল তানভীর, কুমিল্লার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রশাসন এবং সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়। বৈঠকে, ৫-৭ জনের অধিক সংখ্যক ব্যক্তি জড়ো হওয়া ঠেকাতে সেনাবাহিনীর সদস্যরা সিভিল প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন। তিনি জানিয়েছেন, ‘কোনো জায়গায় অধিক লোক যাতে জড়ো হতে না পারে, ৫-৭ জনের বেশি লোক যাতে জড়ো না হয় এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যাতে নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে- সেটা নিশ্চিত করবে সেনাবাহিনী।
‘ইন অ্যাইড টু সিভিল পাওয়ার’ অনুসারে সেনাবাহিনী যে কাজগুলো করবে, সেই কর্মপরিকল্পনা সভায় নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net