1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার যথেষ্ট শক্তিশালী : হাসান মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার যথেষ্ট শক্তিশালী : হাসান মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৬৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যে ৩ জন ভাইরাসে আক্রান্ত তাদের ইতোমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাথে সম্পৃক্ত আরও ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

সম্প্রতি ইতালি ফেরত দুই প্রবাসীর মাধ্যমে বাংলাদেশে করোনা ছড়িয়েছে, তারা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশের সময় কেন স্ক্যানার মেশিনে বা কর্তৃপক্ষের কাছে ধরা পড়লেন না, এ প্রসঙ্গে বিমানবন্দরের পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনাভাইরাস ইস্যুতে বিএনপি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের মানুষ নিয়ে চিন্তিত নয়, তারা করোনা নিয়েও ভাবছে না, তারা বেশি ভাবছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। মুজিববর্ষ আমাদের হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়ার সময়, কিন্তু তারা হিংসা-বিদ্বেষের রাজনীতি করে চলছে। আমরা চাই করোনা ভাইরাস প্রতিরোধে সবাই একযোগে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net