1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা: হত দরিদ্র মানুষের মাঝে হবিগঞ্জ জেলা ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

করোনা: হত দরিদ্র মানুষের মাঝে হবিগঞ্জ জেলা ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৭৮ বার

হবিগঞ্জ প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত কর্মসূচী অনুযায়ী কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারন সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর উপস্থিতে হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচী পালিত হয়।

করোনা ভাইরাস সংক্রমন জনিত কোভিড-১৯ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কারনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ নাতিরবাদ মাঠে মঙ্গলবার ত্রাণ গ্রহন করার জন্য জড়ো হন। ছাত্রদল নেতা রুবেল আহমেদ চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, মহিবুল ইসলাম সুমন, এমদাদুল হক চৌধুরী লিটন, রায়েদ চৌধুরী রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল রহমান শাওন, সাইদুর রহমান, আল আমিন তালুকদার, তৌহিদুল ইসলাম অনি, নিরব আহমেদ হানিফ, রুবেল খান, ক্বারী আঃ মুতিন, সহ সাধারণ সম্পাদক, শামছুল ইসলাম জুয়েল, আব্দুর রউফ, তাহির আলম, মোঃ মিনহাজ মিয়া, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব শুভ, আইন সম্পাদক ইমরান মিয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মুন্না আহমেদ, ইলিয়াস আলি, আশিকুর রহমান খান মজনু, রুয়েল, আবিদুর রহমান রাকিব, আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, মেহেদী হাসান, মোঃ সুমন মিয়া, খাইরুল সিয়াম, হাসান চৌধুরীসহ জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে করোনাভাইরাস মহামারীতে দেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজনীতির উর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই এই দুর্যোগময় মুহূর্তে জেলা ছাত্রদল শহরের বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শহরের প্রধান সড়ক ও হাঠবাজার’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্পে মারা’সহ সাধারন মানুষদের মধ্যে মাক্স বিতরন করা হয়। সামনে যে কোন পরিস্থিতিই আসুক না কেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সব সময় সাধারন মানুষদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net