1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাল মঙ্গলবার মাঠে নামছে সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

কাল মঙ্গলবার মাঠে নামছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩০০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে মাঠে নামছে সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর সঙ্গে বিমান, নৌবাহিনীর সদস্যরাও থাকবে।
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক বিষয় হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী।

সোমবার (২৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করায় এ সময়ের মধ্যে পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।

সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যাদের যেখানে কাজে লাগানো যায়, তাদের সেখানে কাজে লাগানো হবে। সবার একটিই উদ্দেশ্য, করোনাভাইরাস মোকাবিলায় সবাই এক হয়ে কাজ করা।’

মন্ত্রিপরিষদ সচিব করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা পড়ে শোনান।

এর মধ্যে সেনাবাহিনী নামানোর ক্ষেত্রে বলা হয়, সেনাবাহিনীকে সকল জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে এ বিষয়ক কার্যক্রম সমন্বয়ের নির্দেশনা এবং সকল জিওসিকে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net