ঢাকা   ০৩:৩৮:১৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

গাইবান্ধায় করোনা আতংঙ্কে ঘর থেকে বের হচ্ছে না লোক জন ॥ মাঠ পর্যায়ে কাজ করছেন আইইডিসিআর প্রতিনিধি দল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধায় নভেল কোভিড (১৯) করোনা ভাইরাসের আংতঙ্কে জরুরী কোন কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারন লোক জন। জেলার সাতটি উপজেলার মধ্যে সাদুল্ল্যাপুর উপজেলায় করোনা আতংঙ্ক সব চেয়ে বেশি বিরাজ করছ। জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে লোকজনের সমাগম নাই বললেই চলে। হাট বাজার রাস্তা ঘাট ফাঁকা হয়ে গেছে। তবে মহাসড়কে এখনও দুর পাল্লার বাস চলছে। পোশাক শিল্প বন্ধ ঘোষনার ফলে ঢাকায় থেকে লোকজন গ্রামের বাড়ির দিকে ছূটছেন। সাধারন লোক জন যাতে দলবদ্ধ ভাবে আড্ডা দিতে না পারে সেজন্য সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সম্বলিত টিম জেলায় টহল জোরদার করছেন।
বিদেশ থেকে গাইবান্ধায় ফিরে আসা বিভিন্ন স্থানে ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। আগত ২৮৪ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ৯ জন বিদেশী, ১৭৫ জন প্রবাসী ও ১০০ জন দেশী। এদের মধ্যে ২ জন আক্রান্ত এছাড়া ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকায় ৪৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩৯ জন।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ২৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।
ঢাকা থেকে আইইডিসিআর এর ৪ সদস্যের একটি টিম গাইবান্ধা জেলা বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন রাখা বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষার কাজ অব্যাহত রাখেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি