ঢাকা   ০৪:৩৪:৫৬ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

চকরিয়ায় দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া প্রতিনিধি: জন্নাতুল নাঈমা মুন্নি (১৬) নামের চকরিয়ার ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ নিলেও এখনও পর্যন্ত সন্ধাণ মিলেনি তার। মুন্নি উপজেলার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ শান্তিবাজার গ্রামের বাসিন্দা নুরুল আবছার ও মৃত কমরুন্নেছার মেয়ে। সে শিশু বয়স থেকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শাহ-সুজাপুর তালুকদার বাড়ি গ্রামের বাসিন্দা জনৈক নজরুল ইসলামের বাড়িতে লালন পালন হয়ে আসছিল। নিখোঁজ থাকার পর সন্ধাণ না পাওয়ায় জন্নাতুল নাঈমা মুন্নির নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (৪৬-০১/০৩/২০২০) করেন আশ্রয়দানকারী অভিভাবক নজরুল ইসলাম। দায়েরকৃত সাধারণ ডায়েরীতে মেয়েটির আশ্রয়দাতা নজরুল ইসলাম উল্লেখ করেন, জন্নাতুল নাঈমা মুন্নি পালক কন্যা। শনিবার ২৯ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ঘরে ফিরে না আসায় পাড়া-প্রতিবেশি ও সম্ভাব্য স্থানে খোঁজ খবর নিই। এতে কোথাও মেয়েটির খবর পাইনি। তাই কোন সহৃদয়বান ব্যক্তি ও সচেতন মহল তার সন্ধাণ পেয়ে থাকলে নিম্ন বর্ণনা অনুযায়ি যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। মেয়েটির শারীরিক বর্ণনা: গায়ের রং- ফর্সা, উচ্চতা- ৫ফুট, মুখমন্ডল- গোল, গায়ের পোষাক- ছেলোয়ার কামিজ। যোগাযোগের জন্য মোবাইল নং- ০১৭৮৯২২৫২৪২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি