1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না দেয়ায় হাসপাতালের কাজে কাউন্সিলর শফির বাধা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

চাঁদা না দেয়ায় হাসপাতালের কাজে কাউন্সিলর শফির বাধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৪০৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নিজস্ব জমিতে ৩০১ শয্যা বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ করছিল দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। তবে সেই হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফির নেতৃত্বে লোকজন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, চাঁদা না দেয়ায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন শফি। শনিবার (২৮ মার্চ) রাত নাগাদ এই হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এমন অভিযোগ করেন।

তার বক্তব্য মতে, ‘শফি সাহেবকে পয়সা দিই নাই। টাকা না দেয়া ছাড়া আর কী কারণ থাকতে পারে? এসব কেন করে ওরা? কাউন্সিলর একটা ভালো কাজে বাধা দিল কেন? সব জায়গায় কোনো কন্সট্রাকশন করতে হলে এলাকার মাস্তানকে পয়সা দিতে হয়, আমরা কোনোটাই দিই নাই।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এছাড়া সরকারকে ক্ষতি করতাছে এই কাউন্সিলরের লোকজন। এই কাউন্সিলর লোকজন নিয়া আইসা, আমরা হাসপাতাল বানাব, হামলা কইরা লোকজনকে আহত কইরা চইলা গেছে। তারা বলছে, এখানে কোনো করোনার হাসপাতাল বানানো যাবে না। তাদের হামলায় প্রায় ৩০ জনের মতো আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে বাড়ি চলে গেছে ভয়ে। কেউ কাজ করবে না।’

ডা. জাফরুল্লাহ তার অভিযোগে বলেন, ‘এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। আমরা বইসা আছি। উনারা কী করেন? উনারা যদি স্বপ্রণোদিত হয়ে শফির কোনো ব্যবস্থা করেন, তবে আমরা হাসপাতাল করব, নইলে করব না। আমি তো সরকারের কাজটাকে এগিয়ে দিচ্ছিলাম।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net