1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চলছে লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

চৌদ্দগ্রামে চলছে লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৭৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: মরণঘাতক বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতা প্রতিরোধে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের নির্দেশে লকডাউন চলছে। লকডাউন চলাকালে উপজেলার সকল রাস্তাঘাট সহ সর্বত্র এখন ফাঁকা। সীমিত আকারে কিছু ছোট যানবাহন চলাচল করলেও বুধবার (২৫ মার্চ) বিকাল থেকে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের নির্দেশে এবং থানা পুলিশের সহযোগিতায় শুধুমাত্র হাসপাতাল, ফার্মেসী, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া উপজেলার প্রত্যেকটি বাজার, জনবহুল এলাকার সকল দোকান ও শপিং মল সমূহ বন্ধ রয়েছে। রাস্তা ঘাটে লোক সমাগম নেই বললেই চলে। সাধারণ মানুষ ঘরে অবস্থান করছে। এর আগে উপজেলা প্রশাসন থেকে ঘোষনা করা হয়, লকডাউন চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। তবে এসময় শুধু সরকারি জরুরী সেবা অব্যাহত থাকবে। পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। এদিকে অকারণে জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় সেনা ও পুলিশি টহল অব্যাহত রয়েছে। বৃস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিমকে চৌদ্দগ্রাম বাজারে জনসাধারণকে ঘরে অবস্থান করার জন্য হ্যান্ডমাইকে ঘোষনা দিয়ে সচেতন করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net