1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জীবানু নাশক স্প্রে ছিটালো জামমুড়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়  ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ বস্তুনিষ্ঠ সংবাদই প্রকৃত সাংবাদিকতার পরিচয়: প্রেস কাউন্সিল সচিব ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে নবীনগরে, ১০ বিঘা জমিতে আবাদ আনোয়ারা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে জীবানু নাশক স্প্রে ছিটালো জামমুড়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩১৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জামমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জীবাণু নাশক স্প্রে ছিটানো শুরু হয়ে জামমুড়া দক্ষিণ পাড়া গিয়ে শেষ হয়। স্থানীয় নোয়াবাজারের সোনালী ব্যাংক, নোয়াবাজার জামে মসজিদ, কালামের চা দোকান, মাহদি এন্টারপ্রাইজ, নির্মানাধীন কালিকাপুর ইউনিয়ন পরিষদ ভবনসহ বাজারের প্রতিটি দোকানের সামনে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়। পরে জামমুড়া-জামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরপাড়া জামে মসজিদসহ জামমুড়া গ্রামের সকল পাড়ার প্রতিটা বাড়ীর সামনের ২ কিলোমিটার রাস্তাঘাট, বাড়ীর গেট, ড্রেনে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন লিটন, বিশিষ্ট সমাজ সেবক ও জামমুড়া-জামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি অহিদুর রহমান, জয়যাত্রা টিভি ও দেশ রুপান্তরের চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেন, নোয়াবাজার মাহদী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম খোকন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জামাল আহমেদ প্রমূখ। এতে সার্বিক সহযোগিতা করেন, জামমুড়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা আব্দুর সাত্তার, উপদেষ্টা মো. জুনায়েদ, উপদেষ্টা মো. রোমেল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফ, প্রচার সম্পাদক মো. ইমামুল, সদস্য মো. জিসান, মো. শাওন, মো. অপু, মো. শরিফ, মো. ইমরান সহ স্থানীয় এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net