1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৮৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. পেয়ার আহমেদ (৪২) ও বাহার (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় শেখ আহমেদ (৬৫) নামে আরো একজন গুরুত্বর আহত হয়েছে। নিহত পেয়ার আহমেদ উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের এবং বাহার একই ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। আহত শেখ আহমেদ চিওড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মারত্মক আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পেয়ার আহমেদ ও বাহার নামে দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। গুরুত্বর আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net