1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের পর লাশ গাছে ঝুলালেন মোয়াজ্জিন, পড়ালেন ফজরের নামাজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

ধর্ষণের পর লাশ গাছে ঝুলালেন মোয়াজ্জিন, পড়ালেন ফজরের নামাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৩৮ বার

আবদুল্লাহ মজুমদারঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে তাকমিনা (২০) নামে এক যুবতীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তাকমিনা পাড়াভরট গ্রামের আব্দুল মতিনের মেয়ে।

পরিবার সুত্রে জানা যায়, নিহত তাকমিনার সাথে প্রেমের সম্পর্ক ছিল মো. আশিকুল নামে এক মুয়াজ্জিনের সাথে। আশিকুল স্থানীয় আঠারদানা জামে মসজিদের মোয়াজ্জিন ও পাড়াভরট গ্রামের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, আশিকুল সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে তাকমিনাকে মোবাইল করে পালিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে কিছুটা দুরে নিয়ে আসে। কৌশলে সেখানে তাকমিনাকে ধর্ষণ করে আশিকুল। পরে সেখানে আগে থেকেই ওত পেতে ছিল তার দুই। তার দুই বন্ধু আশিকুল তিন জন মিলে তাকমিনার হাত পা মুখ বেধে ফেলে। হাত পা বাধার পর আশিকুল তার মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে। পরে টেনে হিচড়ে তাকমিনার লাশ একটি জাম গাছের সাথে ঝুলিয়ে রাখে।

এর কিছুক্ষণ পর ফজরের আজান দেয়ার সময় হলে আশিকুল মসজিদে গিয়ে ফজরের আজান দেয়। ওই দিন মসজিদের ইমাম না আসার কারনে ফজরের নামাজে ইমামতি করেন আশিকুল। এ সময় তার দুই বন্ধুও তার পিছনে নামাজ পড়েন।

নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার পর তাকমিনার লাশ একটি জামগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকমিনার লাশ গাছে ঝুলানো থাকলেও পা মাটিতে লেগে ছিল। পাশেই পড়েছিল তাকমিনার মোবাইল।

মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলকে জানায়। পরে রিয়েল গফরগাঁও থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার।

আঠারদানা জামে মসজিদের মুসল্লী ও পাড়াভরট গ্রামের খাহে আলী মন্ডল বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) ভোররাতে ফজরের নামাজের আজান দেয় মুয়াজ্জিন আশিকুল। ওই দিন ইমান সাহেব না থাকায় ফজরের নামাজের ইমামতিও করেন আশিকুল। এর পর থেকে মসজিদে গিয়ে মুয়াজ্জিন আশিকুলকে আর দেখা যায়নি।

তাকমিনার ছোট বোন সুমাইয়া বলেন, তাকমিনা রাতে তার সঙ্গেই ঘুমিয়েছিল। সে কখন উঠে চলে যায় আমি টের পাইনি। তবে, তাকমিনা গোপনে মোবাইল ব্যবহার করতো। সেই মোবাইল ফোনটি হয়তো আশিকুলের দেয়া হতে পারে বলেও জানান তিনি।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করেছি । তবে বাকী জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখন কিছু বলা যাবে না। পরে ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত বলা হবে বলেও জানান তিনি।

এর মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার পাড়াভরট গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাকমিনার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন বিকালে তাকমিনার বাবা আব্দুল মতিন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net