1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে রাস্তায় একা পেয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা, এ্যাম্বুলেন্স চালক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নবীগঞ্জে রাস্তায় একা পেয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা, এ্যাম্বুলেন্স চালক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ২৮০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
নবীগঞ্জে এক কিশোরীকে রাস্তায় এক পেয়ে অপহরণের চেষ্টা চালিয়েছে এ্যাম্বুলেন্স চালক। গতকাল

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

আটককৃত এ্যাম্বুলেন্স চালক সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বশির মিয়ার ছেলে সুন্দর আলী (৩৫)।

জানা যায়- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা থেকে এ্যাম্বুলেন্স নিয়ে সিলেট ফিরছিলেন সুন্দর আলী। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার সালামতপুর এলাকায় পৌঁছামাত্রই নিরব রাস্তায় সে এক কিশোরীকে একা হেঁটে যেতে দেখে। এ সময় সে গাড়ি আটকিয়ে ওই কিশোরীকে ফুসলিয়ে গাড়িতে তুলে। এক পর্যায়ে ভয়ে কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িসহ (ঢাকা মেট্রো-ছ ৭১-২১৩৩) চালক সুন্দর আলীকে আটক করে। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সুন্দর আলীকে আটক করে থানা নিয়ে আসে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে অপহরণ করাই তার মূল উদ্দেশ্য ছিলো। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net