1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ইউএনও’র দুর্নীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালীতে ইউএনও’র দুর্নীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩১৮ বার

রাসেল মাহম্মুদ অনন্ত নোয়াখালি প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম’র বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন।
বুধবার (১৮ মার্চ) উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা. এবিএম জাফর উল্যা।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য বলেন, ইউএনও ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। উপজেলার ১৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক মেশিন ৭ হাজার টাকার এর স্থলে ১৭ হাজার টাকা নিয়ে অতিরিক্ত টাকা আত্মসাৎ করে। হাটবাজার ও জলাশয়ের ইজারার টাকা তার সিএ জাহের’র যোগসাজসে সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ। মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে ৫ হাজার টাকা এবং এসএসসি/দাখিল,জেএসসি/জেডিসি, পিএসসি/এবতেদায়ী পরীক্ষার প্রতিটি কেন্দ্র থেকে বাধ্যতামূলক ১৫ হাজার টাকা করে উৎকোচ গ্রহন করেন। গৃহহীনদের জন্য সরকারী অর্থে গৃহ নির্মানে অনিয়মসহ বিভিন্নক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের দুর্নীতির চিত্র তুলে ধরে দ্রুত বদলি ও দুর্নীতির বিচার দাবী করেন।
এসময় তিনি আর বলেন, দুর্নীতিবাজ ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের মধ্যে কোন ব্যবস্থা না নিলে আগামীকাল আবার উপজেলা চত্ত্বরে মানববন্ধন করবে উপজেলা আওয়ামীলীগ। উল্লেখ্য, গত সোমবার একই দাবীতে উপজেলা চত্ত্বরে ঝাড়ু ও জুতা মিছিল করা হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী মাহবুব আলম’র ফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্য। উপজেলায় আগে যে সব অনিয়ম হতো, তা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করছেন। তাই সংক্ষুদ্ধ হয়ে কেউ কেউ এই সব করছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংসদ সদস্যের অভিযোগ গুলোকে চ্যালেঞ্জ করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net