ঢাকা   ০৮:৪৫:১৭ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা 

নোয়াখালীতে করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৪৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ, নোয়াখালীঃ নোয়াখালীতে করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি ও অবহিতকরণ সভায় এ কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সভাপতি জেলা প্রশাসক তন্ময় দাস ও সদস্য সচিব সিভিল সার্জন মোমিনুর রহমান।এ কমিটির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেনটাইনসহ প্রয়োজনীয় আর্থিক ওলজিস্টিক সহায়তার পদক্ষেপ নেয়া হবে।জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মোমিনুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, জেনারেল হাসপাতালের পরিচালক খলিল উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি