1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে পুলিশি তৎপরতায় জনশূন্য প্রধান বাণিজ্য কেন্দ্র - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

নোয়াখালীতে পুলিশি তৎপরতায় জনশূন্য প্রধান বাণিজ্য কেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৭০ বার

মাহবুবুর রহমান :আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসার পরে পুলিশের তৎপরতায় মুহুর্তের মধ্যে জনশূন্য হয়েছে নোয়াখালীর জনবহুল প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী।

করোনাভাইরাস প্রতিরোধে জনগনের স্বাস্থ্য ঝুঁকি রোধ ও ভাইরাসের বিস্তার রোধের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের দেওয়া নিদের্শনা না মেনে নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে লোকজন ভিড় করলে এমন পদক্ষেপ নেয় প্রশাসন।

বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশে জেলা পুলিশের সহযোগিতায় চৌমুহনী বাজারে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনার আলোকে নোয়াখালী জেলা প্রশাসন থেকে জেলাবাসীর জন্য একটি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় সকল ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মকান্ড, হোটেল, রেস্টুরেন্টে গনজমায়েত, বাজারে জনসমাগম, আড্ডা নিষিদ্ধ করা হয়। এসব নির্দেশনা সফল করতে জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার সকাল থেকে জেলার বিভিন্নস্থানে পুলিশের তৎপরতা দেখা গেছে।

এর অংশ হিসেবে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনীতে লোকজন ভিড় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুহুর্ত্বের মধ্যে পুরো চৌমুহনী বাজার জনশূন্য করে পুলিশ। করোনাভাইরাস রোধে জনগনকে সর্তকর্তা মূলক নির্দেশনাও দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সরকারি নির্দেশ অমান্য করে কোন ব্যক্তিকে যেখানে সেখানে ঘুরতে দেওয়া হবে না। জনগনের বৃহত্তর স্বার্থে পুলিশের তৎপরতা অব্যহত থাকবে। জেলার সকল জনগনকে সরকারি নির্দেশনার প্রতি সম্মান রেখে আইন মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net