1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে সর্দি-কাশি, জ্বর আক্রন্ত যুবকের মৃত্যু, পুরো ভবন হোমকোয়ারেন্টাইন ঘোষণা করে ঘিরে রেখেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

নোয়াখালীতে সর্দি-কাশি, জ্বর আক্রন্ত যুবকের মৃত্যু, পুরো ভবন হোমকোয়ারেন্টাইন ঘোষণা করে ঘিরে রেখেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৩৭ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী বাণিজ্যিক শহর চৌমুহনীতে সর্দি-কাশি ও জ্বর আক্রন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবালিক হলের পাশে আজিজিয়া প্লাজার চতুর্থ তলায় ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে রাতেই পুরো ভবনটি হোমকোয়ারেন্টাইন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে।

বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুল আলম জানান, আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবক চৌমুহনীতে এক দন্ত চিকিৎসকের চেম্বারে সহকারী হিসেবে কাজ করতেন। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। দুই দিন থেকে এক মেডিসিন বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে তার বমির সাথে রক্ত যেতে থাকে। এরপর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হাসপাতালে এক যুবককে আনার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্ভবত ওই তরুণ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওই যুবককে চিকিৎসা দেওয়া চিকিৎসক আবদুল আউয়াল বলেন, গত মঙ্গলবার ওই তরুণকে তাঁর কাছে আনা হয়। তখন তাঁকে জানানো হয়, ওই তরুণ ছয়-সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন। তিনি অবস্থা জানার পর প্রয়োজনীয় চিকিৎসা দেন। সন্ধ্যায় তাঁর বমি হচ্ছে এবং সঙ্গে রক্ত যাচ্ছে জানানোর পর তিনি তাঁকে দ্রুত জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এ ব্যপারে জেলার সিভিল সার্জন ডাঃ মোমিনুর রহমান জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। লাশের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ভবনটি হোমকোয়ারেন্টাইন ঘোষণা করে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। লাশ পারিবারিকভাবে দাহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net