1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিবারের আবেদন ও প্রধানমন্ত্রীর মানবিক আচরণে খালেদা জিয়ার মুক্তি : আইনমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

পরিবারের আবেদন ও প্রধানমন্ত্রীর মানবিক আচরণে খালেদা জিয়ার মুক্তি : আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪০১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ ধারার উপধারা-১ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছে সরকার। তবে এই ছয় মাস তাকে নিজের বাসায় থাকতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।

মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশ ও প্রধানমন্ত্রীর মানবিক আচরণ এবং নির্দেশে সরকার ৪০১ ধারায় তার দণ্ড স্থগিত করে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

আনিসুল হক বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তার সাজা স্থগিত করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে, তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না এবং তাকে নিজ বাসায় থাকতে হবে।

আইনমন্ত্রী ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আমার কাছেও আবেদন করা হয়েছিল তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার জন্য। আবেদনে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছিল। পরে খালেদা জিয়ার ভাই শামীম এস্কেন্দার, বোন সেলিমা ইসলাম ও বোনের স্বামী রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও একই আবেদনের কথা বলেছিলেন। তারা প্রধানমন্ত্রীর কাছেও খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

আইনমন্ত্রী বলেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনি প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়া ও এই সময়ে দেশের বাইরে না যাওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়ার পক্ষে আমি মতামত দিয়েছি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আইনি প্রক্রিয়ায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তির সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি।

ছয় মাসের মধ্যে প্রয়োজন হলে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হাসপাতালে নিশ্চয় যেতে পারবেন। কিন্তু হাসপাতালে যদি ভর্তিই হতে হয়, বাংলাদেশের সবচেয়ে মানস্মত হাসপাতালে তো তিনি ভর্তি আছেনই। সেখানেই তো তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net