1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য, কোয়ারেন্টাইনে ১৪০০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত

বাগেরহাটে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য, কোয়ারেন্টাইনে ১৪০০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৮৩ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট সদর হাসপাতালে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য হয়েছেন।সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।এছাড়া শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আইসোলেশনে থাকা ব্যক্তিরও শারীরিক অবস্থা ভাল বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।
ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী সোমবার (৩০ মার্চ)পর্যন্ত বাগেরহাটে ৩৮ দেশ থেকে ফেরত ৪ হাজার ২‘শ ২৬ প্রবাসী রয়েছেন।এর মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। নির্ধারিত সময় পূর্ন হওয়ায় হোমকোয়ারেন্টাইনে থাকা ১হাজার ৫১ জন স্বাভাবিক জীবন যাপন শুরু করছেন। এছাড়া তালিকা পাওয়ার আগেই ১০০০ জন প্রবাসীর কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে।
সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেণ,বাগেরহাটে ৪হাজার ২‘শ ২৬ জন প্রবাসী রয়েছেন। এর অধিকাংশ ভারত থেকে এসেছেন।এদের মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইমেগ্রেশন পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের বাড়ি বাড়ি খুজে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য কাজ করছি।তালিকা পাওয়ার আগেই প্রায় ১০০০ জন প্রবাসী ১৪ দিন অতিবাহিত করেছেন।তাই তাদের আর হোম কোয়ারেন্টাইন প্রয়োজন নেই।এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে করোনা সন্দেহে যে দুইজন ভর্তি ছিলেন।তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত বাগেরহাট জেলা কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোগী মুক্ত।
তিনি বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে। বাগেরহাটের চিকিৎসক ও নার্সদের পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) সংকট ছিল।তার সমাধান হয়েছে।সব মিলিয়ে করোনার বিষয়ে আতঙ্কিত না হয়ে,সচেতন থাকার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net