1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে করোনা প্রতিরোধে মসজিদে মসজিদে দোয়া ও লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

বাগেরহাটে করোনা প্রতিরোধে মসজিদে মসজিদে দোয়া ও লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৬৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমআ‘র নামাজ শেষে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদে আগত মুসল্লীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার নামাজ শেষে বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল আমিন করোনা ভাইরাস থেকে বঁাচতে কোরআন ও হাদিসের আলোকে মুসল্লীদের অবহিত করেন এবং বিশেষ মোনাজাত করেন।
এছাড়া বাগেরহাট কামিল মাদরাসা,রেলওয়ে জামে মসজিদ, ষাটগম্বুজ মসজিদ, মাজার জামে মসজিদ, জেল খানা জামে মসজিদ, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জামে মসজিদসহ জেলার সকল মসজিদে একই ভাবে মোনাজাত ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পবিত্র জুমআ‘র দিেেনে কোরআন ও হাদিসের আলোকে মসজিদের ইমামগণ করোনা ভাইরাস ব্যাখ্যা করেছেন। সকলকে পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সরকারের প্রদত্ত নির্দেশনা সকলকে অবহিত করা ও মেনে চলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহষ্পতিবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করেছি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net