1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে জীবন বঁাচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান অসুস্থ্য গাড়ি চালক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

বাগেরহাটে জীবন বঁাচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান অসুস্থ্য গাড়ি চালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৩০ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে জীবন বঁাচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ফুসফুসে পানি জমা (প্লুরাল ইফিউশন) রোগে আক্রান্ত গাড়ি চালক মোঃ শাহদাৎ হোসেন (৪৮)। চিকিৎসায় নিজের সঞ্চিত অর্থসহ আত্মীয় স্বজনের কাছ থেকে ধারও করেছেন অনেক টাকা। বর্তমানে টাকার অভাবে একদিকে নিজের চিকিৎসা করাতে পারছেন না, অন্যদিকে ৩ ছেলে ও স্ত্রী‘র তিনবেলা ভাতও জুটছে না। এ অবস্থায় বঁাচার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শাহদাৎ হোসেন।
অসুস্থ্য শাহদাৎ হোসেন মোরেলগঞ্জ উপজেলার মোনাচ্ছের আলী হাওলাদারের ছেলে। তিনি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মীও বটে।
কিন্তু বর্তমানে টাকার অভাবে শাহদাৎ হোসেনের চিকিৎসা বন্ধ রয়েছে। এর উপরে তার স্ত্রী রাজিয়া বেগমও ভুগছে টিবি রোগে। ব্রাক থেকে ফি চিকিৎসা পেলেও, রোগীর সেবাযত্ন হচ্ছে না টাকার অভাবে। এ অবস্থায় জীবন বঁাচাতে শাহদাৎ হোসেন প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। সকলের কাছে সহযোগিতার আহবান জানান তিনি।
অসুস্থ্য শাহদাৎ হোসেন বলেন, ফুসফুসে পানি জমায় দীর্ঘদিন ধরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলাম। বর্তমানে টাকার অভাবে আর হাসপাতালে চিকিৎসা নিতে পারছি না। চিকিৎসার জন্য এখন ৬ লক্ষাধিক টাকার প্রয়োজন। এই টাকা না হলে আর বঁাচতে পারবনা বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য কাজ করছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমাকে দেখলে তার দয়া হবে। তার সহযোগিতায় আমি নতুন জীবন ফিরে পাব। সহযোগিতার জন্য বিকাশ নং-০১৭৯২-০৬৬৬৯১।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net