1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট-৪ উপনির্বাচন প্রতীক বরাদ্দের পর নৌকার পক্ষে প্রচারণা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

বাগেরহাট-৪ উপনির্বাচন প্রতীক বরাদ্দের পর নৌকার পক্ষে প্রচারণা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৪৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যার পর নৌকার প্রার্থী এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের পক্ষে মিছিল ও পথসভা করেছে শরণখোলা আওয়ামীলীগ। তবে, একমাত্র প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী সাজন কুমার মিস্ত্রির পক্ষে কোনো প্রচারণা লক্ষ করা যায়নি।
সন্ধ্যা ৭টার দিকে পঁাচরাস্তা বাদল চত্বর থেকে শুরু হয়ে নৌকার মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শের-ই বাংলা সড়কের মান্নান সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, সাধারণ সম্পাদ আলমগীর তালুকদার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, রায়হান উদ্দিন শান্ত, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, শ্রমিকলী নেতা তাইজুল ইসলাম মিরাজ, তঁাতীলীগের সভাপতি জিয়াউল তালুকদার, ছাত্রলীগ নেতা শরীফ খায়রুল ইসলাম ও মো. হাসান।
পথসাভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তায়ন ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২১মার্চ উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net