1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভয়ভীতির উর্দ্ধে থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

ভয়ভীতির উর্দ্ধে থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩০৮ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতির উর্দ্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার এসিলাহা মাধ্যমিক বিদ্যালয়ে উপনির্বাচনে ভোট গ্রহনকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা সুষ্ঠ নির্বাচন করতে চাই।মূলত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতি উৎসাহী হয়ে বা স্বপ্রনোদিত হয়ে কোন বিতর্কিত কাজ করবেন না।পুলিশ বা প্রশাসনের লোকজন যদি বাড়াবাড়ি করে আমাকে জানাবেন, ব্যাবস্থা নেওয়া হবে। বিধি লঙ্ঘনের দায়িত্ব নির্বাচন কমিশন নেবেনা।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
এই প্রশিক্ষণে ভোটগ্রহন সংশ্লিষ্ট ১ হাজার ৪‘শ কর্মকর্তা অংশগ্রহন করেছেন। শুক্রবার (১৩ মার্চ) শুরু হওয়া এই প্রশিক্ষণ রবিবার (১৫ মার্চ) শেষে হবে।
আগামী ২১ মার্চ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এ্যাড. আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দীতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net