1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোদির সফর ঠেকাতে ওলামায়ে মাশায়েখদের ১২ মার্চ মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা আনোয়ারায় চোরাই স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

মোদির সফর ঠেকাতে ওলামায়ে মাশায়েখদের ১২ মার্চ মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ২৮৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ওলামায়ে মাশায়েখরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ওলামায়ে মাশায়েখরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুজিব বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ওলামায়ে মাশায়েখরা। তাঁরা বলেছেন, যেকোনো মূল্যে তাঁরা মোদির ঢাকা শহর প্রতিহত করবেন। এ জন্য মুজিব বর্ষের অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণ থেকে হাজারো মুসল্লি ‘দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করেন। পরে সমাবেশে ওলামায়ে মাশায়েখরা এসব কথা বলেন।

বিজয় নগরের হোটেল ৭১ এর সামনে এক সমাবেশে মোদির ঢাকা সফরের প্রতিবাদে আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঢাকায় আসর নামাজের পর এ মানববন্ধন রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী, সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত হবে।

‘দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদ’ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা।

‘দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদ’ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। ছবি: দীপু মালাকার
সমমনা ইসলামি দলগুলোর ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা নূর হোসাইন কাশেমী বলেন, ‘মোদিকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তার আগমন প্রতিহত করা হবে।’ তিনি ১২ মার্চের মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের ছাত্র ও তৌহিদী জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান। ওই দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাহফুজুল হক, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আবদুর রব ইউসুফী, মাওলানা মামুনুল হক, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, খেলাফতে আন্দোলনের মুজিবুর রহমান হামিদী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net