ঢাকা   ০২:০৩:৫১ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শরণখোলায় ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাদ্য বিতরন অব্যাহত

”মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় গত ২৬ মার্চ শুক্রবার থেকে ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন পাগলদের মাঝে প্রতিদিনের খাবার বিতরন অব্যাহত রয়েছে।এমন মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য ফারুক হোসেন তালুকদার এবং রায়েন্দা বাজারের বিশিষ্ট ্ঔষধ ব্যবসায়ী ও যুবলীগ নেতা ডাঃ ফারুক হোসেন হিরু।উল্লেখ করোনা ভাইরাস প্রতিরোধে রায়েন্দা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করার পরে আস-পাশের অনেক ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন পাগলেরা প্রতিদিনের খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরেও খাবার না পাওয়ায় তারা না খেতে পেরে বিভিন্ন যায়গায় পড়ে থাকতে দেখা যায়।এই দৃশ্য চোখে পড়ায় উল্লেখিত ওই দুই ব্যাক্তি মানবিকতার হাত বাড়িয়ে তাদের প্রতিদিনের খাবারের ব্যাবস্থা গ্রহন করেন।গত ২৬ মার্চ থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তাদেরকে খাবার বিতরন করেন।ফারুক হোসেন তালুকদার এবং ডাঃ হিরু জানান যতোদিন বাংলাদেশ থেকে করোনা ভাইরাস সম্পূর্ন নিমুর্ল না হচ্ছে এবং জনজীবন স্বাভাবিক না হচ্ছে ততোদিন শরণখোলার সকল ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন পাগলদের মাঝে খাবার বিতরন অব্যাহত থাকবে।গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত পাগলদের মাঝে যে সব খাবার বিতরন করা হয় তখন তাদের সাথে থেকে সার্বক্ষনিক কাজ করেছেন শরণখোলা উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কামরুল ইসলাম লোকমান, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, শামিম হাসান,এবং হেলাল মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি