1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের ট্রমা সেন্টারে করোনা ইউনিট চালুর সিন্ধান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

শ্রীনগরের ট্রমা সেন্টারে করোনা ইউনিট চালুর সিন্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩২৬ বার

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে করোনা আইসোলেশন ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রমা সেন্টারে ২৫ টি বেড চালুর সিদ্ধান্ত হয়। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি. চৌধুরীর আহবানে ৩০ মার্চ সোমবার সকাল থেকে উপজেলার ষোলঘরে স্থাপিত ট্রমা সেন্টারকে প্রস্তত রাখার কাজ শুরু হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে পানি, বিদ্যুৎ, সেনেটারীসহ অন্যান্য কাজের জন্য ঠিকাদার গোলাম সারোয়ার কবিরকে দায়িত্ব দেওয়া হয়। আর এসব কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন, পি, ডাব্লিউ,ডির উপবিভাগীয় প্রকৌশলি আমিরুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলি শহিদুলল্লাহ। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শহিদুল্লা কামাল জিল্লু, কেন্দ্রীয় যুব ধারার যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম নিশি, বিকল্প ধারা বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখা যুগ্ম সম্পাদক মোঃ জিল্লুর রহমান,আব্দুল্লাহ আল মামুন, নূরহোসেন সুমনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ট্রমা সেন্টারটি পরিদর্শন করেন। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আইসোলেশনের জন্য প্রথম পর্যায়ে ট্রমা সেন্টারে ২৫ টি বেড দ্রুত প্রস্তত করা হচ্ছে। এ ছারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগের দিত্বীয় তলায় ৫ টি বেড প্রস্তত রাখা হয়েছে। এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ স সদস্যের পক্ষে প্রথম পর্যায়ে ট্রমা সেন্টারের জন্য ১৩ পিস পিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net