ঢাকা   ০১:১৭:৫৯ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীনগরে বর্ণঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ রবিবার সকাল ১০ টায় উপজেলার এম.রহমান কমপ্লেক্স হতে আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন আই.এস.ও সার্টিফাইড প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে,ফারিষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডসহ বিভিন্ন বীমা কোম্পানীর লোকজন বাদ্য-বাজনাসহ এক বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌছালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নিগার সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তি বর্গের অংশ গ্রহনে র‌্যালটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সকাল সারে ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট বীমা সংগঠক প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শ্রীনগর উপজেলা শাখার প্রধান জে.ই.ভি.পি ও শ্রীনগর প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুর ইসলাম, আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন-উর- রশিদ, প্রচার সম্পাদক আবু হানিফা মোঃ নোমান। এ সময় বীমা সংগঠকদের মধ্যে ইপস্থিত ছিলেন, ফারিষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বালাশুর শাখার বিছি ইনচার্জ মোঃ কামরুজ্জামান টিটু ও শ্রীনগর শাখার বিছি ইনচার্জ আবুল কালাম, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ইনচার্জ মোঃ আমজাদ হোসেন, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বালাশুর শাখা ইনচার্জ মোঃ আলতাফ হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এ.জেড.আই উত্তম কুমার দাস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ডিসি মো জসিম উদ্দিনসহ বিভিন্ন বীমা কোম্পানীর কয়েকশত কর্মী । এছারা সামাজিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি