ঢাকা   ০৮:৫০:৪২ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

অল্প ত্রাণের জন্য ঘর থেকে বের হবেন না : এমপি জাফর আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: অস্বাভাবিক এ দুর্যোগে অল্প ত্রাণের জন্য ঘর থেকে বের না হওয়ার আহবান জানিয়ে চকরিয়া পেকুয়াবাসীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চিঠি লিখেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। সোমবার ৩০মার্চ প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে প্রিয় এলাকাবাসীকে সচেতন করার জন্য তিনি এ চিঠি লিখেন। তিনি চিঠির বক্তব্যে লকডাউনে থাকা সর্বসাধারণকে ধৈর্য্য ধারণের আহবান জানিয়ে বলেন, আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর রহমতে সংকট হবেনা। এলাকাভিত্তিক এসব ত্রাণ স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকগণ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিবেন। তাই আপনারা নিরাপদে নিজ নিজ ঘরে অবস্থান করুন। চিঠির শেষে তিনি সকলের সুস্থতা কামনা করেন। নিম্নে চিঠিটি হুবুহু তুলে ধরা হলো।

সুপ্রিয় চকরিয়া-পেকুয়াবাসী,
আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা অল্প কিছু ত্রাণের জন্যে কারো মুখাপেক্ষী হয়ে ঘর থেকে বের হবেন না। আপনারা নিজ-নিজ বাড়িতে নিরাপদে থাকুন।

আল্লাহর রহমতে আপনাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে যা আমাদের স্বেচ্ছাসেবকগণ আপনাদের বাড়িতে পৌঁছে দিবেন। তাই সবাই নিরাপদে থাকুন। নিজ বাড়িতে সুস্থ থাকুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি