1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এ বছর নববর্ষের অনুষ্ঠান বন্ধ : প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

এ বছর নববর্ষের অনুষ্ঠান বন্ধ : প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪০৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে এ বছর নববর্ষের অনুষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ আমরা সবসময় উৎসবের সঙ্গে উদযাপন করে থাকি। কিন্তু এবার যেহেতু আমরা সব অনুষ্ঠান বাদ দিয়েছি। লোক সমাগম হয় এমন অনুষ্ঠান করা থেকে বিরত রয়েছি। তাই নববর্ষের অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে। তিনি বলেন, এখন যেহেতু ডিজিটাল যুগ। ছোট ছোট অনুষ্ঠানও ডিজিটাল পদ্ধতিতে করা যেতে পারে। কিন্তু বিশাল লোকসমাগম করে সারা বাংলাদেশে যেভাবে নববর্ষের অনুষ্ঠান করা হয়, সেটি বন্ধ রাখতে হবে। এটি আমার বিশেষ অনুরোধ।

প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলতে আমারই কষ্ট লাগছে। কেননা নববর্ষের অনুষ্ঠান আমরাই বৃহৎ পরিসরে শুরু করেছিলাম নানা বাধা অতিক্রম করে। কিন্তু আজকে সেটিও আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই। তিনি বলেন, ঐতিহ্যবাহী রীতিতে নববর্ষ উৎযাপন বন্ধ থাকলেও ডিজিটাল পদ্ধতিতে গানবাজনা-উৎসব সবাই করতে পারেন। যেমন আমরা ডিজিটাল পদ্ধতিতে এখন স্কুলের ক্লাসগুলো করতে শুরু করেছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত এই ক্লাস আমরা পর্যাক্রমিকভাবে করছি যেন ছেলেমেয়েরা ঘরে বসে লেখাপড়া ভুলে না যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net