1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাস: গণমাধ্যমে ‘গুজব’ নজরদারির সেই আদেশ বাতিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

করোনাভাইরাস: গণমাধ্যমে ‘গুজব’ নজরদারির সেই আদেশ বাতিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪২০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দেশের গণমাধ্যমে এনিয়ে ‘গুজব’ ছাড়ানো হচ্ছে কি না, তার তদারকি করতে আদেশ জারির কয়েক ঘণ্টা পর সমালোচনার মুখে তা বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, “কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হল।”

দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

ওই আদেশ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রকাশ করে। আদেশের কপি ফেইসবুকে তুলে ধরে এনিয়ে সমালোচনা করেন সাংবাদিকরাসহ অনেকে।

আগের আদেশে মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন সই করেছিলেন।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে তথ্য পেতে সব মানুষের চোখ এখন গণমাধ্যমে।
করোনাভাইরাস মহামারীর এই সময়ে তথ্য পেতে সব মানুষের চোখ এখন গণমাধ্যমে।

তবে সেই আদেশের বিষয়ে দুপুরে অতিরিক্ত সচিব মিজান বলেছিলেন, “করোনাভাইরাস নিয়ে কোনো টিভি চ্যানেলে অপপ্রচার বা গুজব ছড়াচ্ছে কি না, তা মনিটরিং করতে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

“শুধু টেলিভিশন নয়, অনলাইন নিউজপোর্টালগুলোও এনিয়ে কোনো গুজব ছড়াচ্ছে কি না, তা তথ্য অধিদপ্তর মনিটরিং করছে।”

কোনো গণমাধ্যম নভেল করোনাভাইরাস নিয়ে ‘অপপ্রচার বা গুজব’ ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন মিজান।

তা বাতিলের আদেশে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভন্ন প্রচার মাধ্যমে কভিড-১৯ বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য একটি সেল গঠন করা হয়। উক্ত সেলে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হল।”

বৈশ্বিক মহামারী আকার ধারণা করা কভিড-১৯ রোগে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি পৌঁছেছে। এতে মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে নতুন করে আরও পাঁচজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net