1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্ক থাকার পরামর্শ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্ক থাকার পরামর্শ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৭৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
‘করোনা’ আতঙ্কে অনেকটাই চাপা পড়ে গেছে ‘ডেঙ্গু’। এডিস মশাবাহিত এই জ¦রে এখন বছরব্যাপীই আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে সামনে আসছে ডেঙ্গুর ‘পিক টাইম’ (যে সময়টাতে মানুষ ডেঙ্গু জ¦রে ব্যাপকভাবে আক্রান্ত হয়)।

বিশেষজ্ঞরা বলছেন, এখন মানুষের মনে ধারণা হয়েছে জ¦র মানেই করোনা। কিন্তু ডেঙ্গুর বিষয়টিও আমাদের মনে রাখতে হবে। কারণ সামনে ডেঙ্গুর মৌসুম। গত বছর ডেঙ্গু জ¦রে কেঁপেছে পুরো দেশ। মোটাদাগে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে ডেঙ্গুর মৌসুম। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি মানুষ এই জ¦রে আক্রান্ত হয় সেপ্টেম্বরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিয়েছেন ২৭১ জন। এর মধ্যে ঢাকার বাইরের ৬৩ জন।

গতকাল সোমবার করোনা ভাইরাসসংক্রান্ত অনলাইন লাইভ ব্র্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মিরজাদি সেব্রিনা ফ্লোরাও এই বিষয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। তিনি বলেন, অনেকে জ্বর মানেই মনে করছেন কোভিড-১৯। কিন্তু তা নয়। কোভিড-১৯ এর পাশাপাশি আমাদের বাংলাদেশে যেসব রোগ সবসময়ই হয় এবং মৌসুমে তা বাড়ে সেই দিকেও নজর দেয়া উচিত।

তিনি আরো বলেন, সামনে আসছে ডেঙ্গুর মৌসুম। এখন ডেঙ্গুর জন্য উর্বর সময়। বৃষ্টিপাত হলে এ সমস্যা আরো বাড়বে। তাই বাড়িঘর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এ বিষয়েও আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net