1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ১ কোটি ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ১ কোটি ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪২০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী ও স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত ২০৮ জন রোগির মধ্যে মোট ১ কোটি ৪ লাখ টাকার চেক বিতরণ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। মঙ্গলবার সকালে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ- ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা সমাজ সেবার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সহ-সভাপতি এ্যাড. বিজয় শংকর রায়, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৯-২০ অর্থ বছরের ১ম ও ২য় কিস্তিতে ক্যান্সারে আক্রান্ত ১৩৫ জন, কিডনী রোগে আক্রান্ত ১৮ জন, লিভার সিরোসিস রোগে আক্রান্ত ০৬ জন, জন্মগত হৃদরোগী ১০ জন, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত ৩৯ জন রোগীর মধ্যে ১ কোটি ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net