1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন-সমাবেশ,ডিসিসহ জড়িতদের প্রচলিত আইনে বিচার দাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন-সমাবেশ,ডিসিসহ জড়িতদের প্রচলিত আইনে বিচার দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৯৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাগেরহাটের শরণখোলার কর্মরত সাংবাদিকরা। শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সকাল ১১টায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ কর্মসূচীতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা, সমাজসেবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহন করেন।
প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, আ. মালেক রেজা, শ্রমিকলীগের সভাপতি মেজবা উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জিয়াউল হাসান তেনজিন, সামজসেবক মো. রায়হান উদ্দিন শান্ত, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজু সরদার, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ প্রমুখ।
ডিসি সুলতানা পারভীনকে তাৎক্ষণিক প্রত্যাহার করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনে জড়িত সকলকে প্রচলিত আইনে বিচার না করা হলে কঠোর আন্দোলন করা হবে। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net