1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ভেড়ামারা রেল ব্রীজের পাশে ঘাঘট নদীতে অবৈধভাবে বালু উত্তোলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

গাইবান্ধায় ভেড়ামারা রেল ব্রীজের পাশে ঘাঘট নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

বিপন্ন রেলওয়ে ব্রীজ ও বন্যা নিয়ন্ত্রন বাঁধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৫৭ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
করোনা ভাইরাস সংক্রান্ত লক ডাউনেও থেমে নেই বালুদস্যুদের অপকর্ম। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া এলাকার গুরুত্বপূর্ণ ভেড়ামারা রেলওয়ে ব্রীজ এবং বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংলগ্ন ঘাঘট নদীতে স্থানীয় জনৈক প্রভাবশালী দীর্ঘদিন ধরে অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছে ও বালু বিক্রি করে আসছে। ফলে একদিকে যেমন ভেড়ামারা রেল ব্রীজটি হুমকির মুখে পড়েছে তেমনি পার্শ্ববর্তী বন্যা বাঁধটিও ঝুঁকির মধ্যে রয়েছে। লক ডাউন চলাকালিন বৃহস্পতি, শুক্র ও শনিবারেও থেমে এই অবৈধ বালু উত্তোলনের কারবার।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসি জানান, কিশামত বালুয়া গ্রামের প্রভাবশালী সাগর মিয়া, জিয়াউর রহমান ও সাজেদুল ইসলাম প্রশাসনের অনুমোদন ছাড়াই এবং সহকারি কমিশনার (ভূমি) অফিস থেকে বালু উত্তোলনের কোন ডিসিআর না কেটেই ঘাঘট নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রফিকুল ইসলাম রফিকের পুকুর ভরাট ও অবাধে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে ওই এলাকাটি অনেকটা দেবে গিয়ে ইতোমধ্যে তা পার্শ্ববর্তী ভেড়ামারা রেল ব্রীজ ও বেঁরি বাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই বালু খেকর চক্রটি দীর্ঘদিন ধরে ঘাঘট নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনার (ভূমি) কে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালেও কোনো প্রতিকার মেলেনি। এদিকে ভেড়ামারা ব্রীজ সংলগ্ন মোল্ল¬া বাজারের এক বাসিন্দা জানান, এইসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে পুকুর ভরাট, বসতবাড়ির জায়গা ভরাট ও বালু স্তুপ করে রেখে অবাধে বালু বিক্রির ব্যবসা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net