1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনা সচেতনতা বিষয়ক লিফলেট ও সাবান বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

চৌদ্দগ্রামে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনা সচেতনতা বিষয়ক লিফলেট ও সাবান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩১৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতা প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার ডাক” এর উদ্যোগে করোনা সচেতনতা বিষয়ক লিফলেট ও সাবান বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে এ উপলক্ষে আয়োজিত করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক লিফলেট ও সাবান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুন্সী মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন টিপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ ফাহিম, কোষাধ্যক্ষ স্বপন হোসাইন প্রমুখ। এসময় সংগঠনের উদ্যোগে উপজেলার কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করা হয় এবং এলাকার বাজার, দোকানপাট ও গণজমায়েত বন্ধ রাখার আহবান জানিয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়। উল্লেখ্য, “মানবতার সংস্পর্শে দূর হবে অন্ধকার” এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত “মানবতার ডাক” সেচ্ছাসেবী সংগঠনটি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল সহ সমাজের দরিদ্র শিশু, অসহায় -দুস্থ মানুষ ও যুব সমাজের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান করোনা সংকটময় পরিস্থিতিতেও সংগঠনটি মানুষের কল্যাণে নানান কর্মসূচি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net