1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনায় কথিত ভিকটিম মো. ইব্রাহিম (১৫) ও তার এক সহযোগীকে উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ইব্রাহিম রাজশাহীর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর গ্রামের চয়নের ছেলে। তার সহযোগী ঈদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভুতিয়াপাড়ার সোলাইমানের ছেলে টমটম চালক মো. ফয়সাল (১৮)।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, কথিত ভিকটিমের ফুফাতো ভাইয়ের করা জিডির ভিত্তিতে সিভিল পোশাকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে ইব্রাহিম ও তার সহযোগীকে উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, উদ্ধার হওয়ার পর ইব্রাহিম স্বীকার করে যে, সে তার আত্মীয় কালাম সরদারের অধীনে ঈদগাঁও এলাকায় পাটি বিক্রি করত। ঘটনার দিন পাটি বিক্রির টাকা দিয়ে ভুতিয়াপাড়া এলাকার এক টমটম চালকের সঙ্গে গাঁজা সেবন করে। পরে মালিককে টাকার হিসাব দিতে না পারার ভয়ে তারা পরিকল্পনা করে ধলিরছড়া পাহাড়ে আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়।

 

এ সময় মোবাইল ফোনে মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং সেই টাকা সহযোগী টমটম চালকের কাছে দিতে বলা হয়।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় টমটম চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসে। পরে সিভিল পোশাকে অভিযান চালিয়ে কথিত ভিকটিমকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net