1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি 

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সেমন্তঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ৭ টার দিকে জামাল মিয়ার বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই বসতঘর দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

ভুক্তভোগী জামাল মিয়া জানায়, “আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৫৫ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন।” এ ঘটনায় দুই পরিবার এখন খোলা আকাশের নিচে।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন-“অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net