1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে রাস্তা ফাঁকা, যৌথবাহিনীর অভিযান চলছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে রাস্তা ফাঁকা, যৌথবাহিনীর অভিযান চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪০০ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গীতে টহল দেয়। বিনা কারণে মানুষকে রাস্তায় ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর টহল শুরুর পর থেকে রাস্তা ফাঁকা হয়ে যায়। রাস্তায় মানুষ না থাকায় অটোরিকশা, রিকশা এমনকি ভ্যানের সংখ্যাও কমে যায়।
এদিকে শহরে ফার্মেসি, মুদি ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে অকারণে সড়কে ঘোরাঘুরি করায় এখন পর্যন্ত কাউকে শাস্তি কিংবা জরিমানা করার খবর পাওয়া যায়নি।
সেনাবাহিনীর মেজর মাহফুজ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরসহ টঙ্গীতেও টহল শুরু হয় আমাদের। বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করা অনেককে করোনাভাইরাস সম্পর্কে বুঝিয়ে ঘরে ফেরাতে সক্ষম হয়েছি আমরা। যারা অতি প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।তিনি আরও বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্টেট,পুলিশ ও আনসার সদস্য রয়েছেন।
নির্বাহী ম্যাজিষ্টেট মোরশেদ আলম বলেন, টঙ্গীর এরশাদ নগর বস্তিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৬ ব্যক্তির অবস্থান পরিদর্শন করেন। তাদের প্রতি সার্বোক্ষনিক নজরদারী করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বিনা কারণে কেউ বাইরে থাকলে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। প্রতিটি পাড়া-মহল্লায় পুলিশের টহল টিম রয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে মাক্স বিতরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net