ঢাকা   ১০:২৯:৫৩ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ

ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলায় ডিস লাইনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের খঁুটি থেকে পড়ে নজরুল ইসলাম গাজী (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার বিকেলে উপজেলার পূর্ব রাজাপুর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মাষ্টারের ছেলে এবং শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের কর্মী।
স্থানীয়রা জানান, খঁুটিতে তার জোড়ানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নজরুল গাজী নিচে পড়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মামুন হাসান চুন্নু জানান, নজরুল ইসলাম গাজী (৪৫) শ্রীপুর গ্রামের মুনসুর খানের বাড়ির সামনের একটি বিদ্যুতের খঁুটিতে বিকেল সাড়ে তিনটার দিকে ডিসের তার লাগাতে উঠলে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শরণখোলা পল্লীবিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন জানান, ওই শ্রমিক বিদ্যুৎ স্পর্শে পড়েনি। সে মাথা ঘুরে অথবা পা পিছলে পড়েছে।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এব্যাপারে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি