1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দায়িত্ব হস্তান্তর ও যৌথসভায় ডিইউজে’র নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকি ভাতাসহ ৯ দফা দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

দায়িত্ব হস্তান্তর ও যৌথসভায় ডিইউজে’র নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকি ভাতাসহ ৯ দফা দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪১৩ বার

স্টাফ রিপোর্টার : গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম ও ঝুঁকি ভাতা প্রদান এবং বাংলা নববর্ষের আগেই বকেয়া বেতন ও উৎসবভাতা প্রদানসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দ। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে দৈনিক দিনকাল অফিসে ডিইউজে’র দায়িত্ব হস্তান্তর ও যৌথসভায় সরকারের কাছে এসব দাবি জানানো হয়।
অন্যান্য দাবিগুলো হলো- সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের জন্য স্বাধীন ওয়েজবোর্ড গঠন করা, সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, গণমাধ্যম বিরোধী সকল কালা-কানুন বাতিল, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া ও এসএটিভিসহ বিভিন্ন গণমাধ্যম থেকে চাকরিচ্যুত সকল সাংবাদিককে চাকরিতে পুনর্বহাল করে পাওনাদি পরিশোধ করা।
দায়িত্ব হস্তান্তর ও যৌথ সভায় উপস্থিত ছিলেন- ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও সহ-সভাপতি রাশেদুল হক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ডিইউজে’র প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, ডিইউজের নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, আবুল হোসেন খান মোহন, জেসমিন জুঁই, কাজী তাজিম উদ্দিন, আব্দুল হালিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন- দিনকালের ইউনিট চীফ আব্দুল্লাহ জেহাদ ও দৈনিক সমাচারের ইউনিট চীফ আবু হানিফ।
ডিইউজের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটি। গতকাল রোববার দৈনিক দিনকাল অফিসে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী কমিটির সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম পুনর্নির্বাচিত হওয়ায় তারা নতুন করে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net