ঢাকা   ১২:১৫:১৮ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাইকিং শুনে থানায় ফোন, ৩০ মিনিটেই বাজার নিয়ে হাজির পুলিশ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এ লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিনরাত কাজ করছে পুলিশও। অলি-গলিতে টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন নিজে মাইকিং করে নগরবাসীর উদ্দেশে বলছেন, ‘আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজনে ৬১৯৯২২ এই নম্বরে কোতয়ালী থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব। আপনি প্রয়োজন পূরণ করব।’

পুলিশের সে আহ্বান শুনে ঘোষিত নম্বরে ফোন করেন এক নারী। তিনি জানান, তার স্বামী একজন জাহাজের ক্যাপ্টেন। সম্প্রতি জাহাজ থেকে ফেরার পর তিনি সেলফ কোয়ারেন্টাইনে আছেন। এ অবস্থায় তার পরিবারের জন্য বাজার-সদাই করা খুব প্রয়োজন। কিন্তু লকডাউনের কারণে তিনি বাসা থেকে বের হতে পারছেন না।

সমস্যা শুনে টিম কোতয়ালীর এক পুলিশ সদস্য গিয়ে ওই নারীকে প্রয়োজনীয় বাজার করে দেন। পুলিশের এমন মানবিক আচরণ বিস্মিয় প্রকাশ করেছেন ওই গৃহবধূ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি