1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে সেনা বাহিনীর সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে সেনা বাহিনীর সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩১২ বার

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ :
মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল আতিফ সিদ্দিকী পিএসসিজি জানিয়েছেন, কোনো পেনিক সৃষ্টি করতে চাই না। চাই সকলের সহযোগিতার মাধ্যমে জাতীয় দূর্যোগ মোকাবেলা করতে।

দুপুরে মাগুরায় সেনা মোতায়েনের পর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সঙ্গে সভায় মিলিত হন এবং জেলার করোনা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং পরবর্তি করণিয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে: কর্নেল মো. আতিফ সিদ্দিকী সভা শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং দেন।
তিনি বলেন, জেলার প্রত্যেকটি উপজেলাতে একটি করে সেনা ক্যাম্প স্থাপন করা হবে। যার মাধ্যমে আমরা পুরো জেলার বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। তাদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিই আমাদের মূল উদ্দেশ্য। চাই এই জেলার মানুষ যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে।

আমরা চাই তারা যেনো হোম কোয়ারেনটাইনে থাকেন। এতে করে সবাই মিলে এই জাতীয় দূর্যোগের মুহূর্তে সকলের সহযোগিতার মাধ্যমে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net