1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু 

লাকসাম ইউনিটি ট্রমা এন্ড জেনারেল  হাসপাতাল

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার

কুমিল্লার লাকসামে ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে গিয়ে ভুল চিকিৎসায় আব্দুল্লাহ আল হোসাইন (৮) নামে এক শিশুর রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) রাতে পৌর শহরের বাইপাস এলাকায় ইউনিটি ট্রমা এন্ড জেনারেল  হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।নিহত শিশু আব্দুল্লাহ আল হোসাইন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে এবং সে কেমতলী নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও স্বজনরা রাতে হাসপাতালের সামনে শিশুর মরদেহ রেখে বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন।অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ থানা খবর দেয়। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে রাত ১০ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত আবদুল্লাহ আল হোসাইনের বাবা হারুনুর রশিদ ও মা নাছিমা বেগম জানান,গত কয়েকদিন পূর্বে বাড়ির উঠানে খেলতে গিয়ে পা পিছলে পড়ে হাতে ব্যথা পেলে তাকে দ্রুত লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভুঁইয়া শিশুটিকে ভর্তি দিয়ে অপারেশনের পরামর্শ দেন এবং ৩৫ হাজার টাকা খরচের কথা জানান।সন্তানের সুস্থতার আশায় পরিবার অপারেশনে সম্মতি দেয়।বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দীর্ঘসময় পর বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত কুমিল্লায় নিয়ে যেতে হবে। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হওয়ার কথা জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হাসপাতালে গেলে ডা.শাহেদ আনোয়ার ভূইয়ার দেখা মেলেনি এবং তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার  কল করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মদ জানান এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net