1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন'ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী

আলমগীর হোসেন,খাগড়াছড়ি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় দীর্ঘদিনের রাজনৈতিক, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে পরিচিত মুখ মো. মোবারক হোসেন’কে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই দাবি জানিয়েছেন স্থানীয়রা ও বিভিন্ন মহলের সমাজিক সংগঠন গুলো।

 

 

সমাজের বিভিন্ন মহলে তাকে একজন ত্যাগী, সৎ, কর্মীবান্ধব ও সমাজমুখী, একজন পেশাদার সাংবাদিক ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন।

 

 

জানা যায়, নব্বইয়ের দশকের শেষদিকে বিএনপির ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয় নেতা-কর্মীদের কাছে আস্থার ঠিকানা হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় তাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন বর্তমান সাংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, তিনি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘবছর ধরে এখনও অব্দি।

 

 

স্থানীয়দের মতে, তিনি রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও তৎকালিন আওয়ামী লীগ দলের, হামলা-মামলা এবং চাপের মধ্যেও তিনি এলাকা ছাড়েননি। কঠিন সময়েও দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে সংগঠনকে সচল রাখার চেষ্টা করেছেন। একজন দলের দায়িত্বশীল ও গণমাধ্যম কর্মী হিসেবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে অনেক নেতা-কর্মীকে আইনি জটিলতা থেকে সহায়তা করার ভূমিকাও রেখেছেন বলে জানান তারা।

 

 

রাজনীতির পাশাপাশি শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও মোবারক হোসেনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি লক্ষীছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া উপজেলা সংগীত শিক্ষা, গণপাঠাগার ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও তিনি বিশেষ ভাবে যুক্ত রয়েছেন।

 

 

লক্ষীছড়িবাসীর অধিকাংশ মনে করেন, তার দীর্ঘদিনের সাংবাদিকতা, রাজনৈতিক, সমাজসেবার অভিজ্ঞতায়, সামাজিক গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেলে এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাকে নিয়ে সর্ব মহলের মানুষজন জেলা পরিষদের সদস্য পদের দাবিতে লেখালেখি করতে এবং তিনি এখন উপজেলার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় আলোচনার শীর্ষে লক্ষ্য করা যাচ্ছে।

 

 

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net