1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় সড়কে নিম্ন মানের উপকরন ব্যাবহারে বাঁধা মারপিটে ৩ শ্রমিক আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শরনখোলায় সড়কে নিম্ন মানের উপকরন ব্যাবহারে বাঁধা মারপিটে ৩ শ্রমিক আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৬১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় সড়কের কাজে নিম্ন মানের উপকরন ব্যাবহারে বাঁধা দেওয়ার ঘটনায় দু, পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে । ৮ মার্চ (রবিবার) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা সোনাতলা সড়কের স্থানীয় বাসিন্দা মোঃ নাছির হাওলাদারের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে । ওই সময় খুলনার দিঘিলিয়া এলকার বাসিন্দা ওহিদুল শেখ (৪২),শাহিন শেখ (৩০) ,মামুন ফকির (২৯) সহ ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন । এদের মধ্যে ওহিদুলকে একই দিন বিকেলে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য ভর্তি করা হয়েছে । বাকি দু, জনকে প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে । হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক ওহিদুল বলেন , রবিবার দুপুরে ওই এলাকার বাসিন্দা মৃত: আব্দুল হক হাওলাদারের ছেলে ব্যাবসায়ী তারেক হাওলাদার তার কাজে বাঁধা দেয় । এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারেকের নির্দেশে স্থানীয় কতিপয় বখাটে তাকে এলোপাথাড়ি মারপিট শুরু করেন । ওই সময় তার ডাক চিৎকারে শ্রমিক শাহিন ও মামুন এগিয়ে আসলে তারাও আহত হন । খবর পেয়ে ঠিকাদার গ্রুপের লোকজন ওহিদুলকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করেন । তবে,তারেক সহ কয়েক স্থানীয় বাসিন্দা বলেন, সদ্য ওই সড়কটিতে কারপেটিং এর কাজ শুরু হয়েছে কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার নিম্ন মানের খোয়া, বালুর পরিমান কম এবং পাইলিং না দেয়া সহ নানা অনিয়মের চেষ্টা শুরু করেন । তাই রবিবার ওই রাস্থা থেকে যাওয়ার পথে নিম্ম মানের খোয়া চোখে পড়লে বিষয়টি আমি ওই শ্রমিকের কাছে জানতে চাই । এ সময় অহিদুল আমার সাথে খারাপ আচারন করলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার প্রতিবাদ করেন । তবে , মারপিটের কোন ঘটনা ঘটেনি । সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন ও ঠিকাদার মোঃ গোলাম মোস্থফা মধূ জানান ,তারা এলাকার বাহিয়ে থাকায় বিষয়টি অবগত নেই । তবে, খেঁাজ খবর নিয়ে দেখবেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net